সুনামগঞ্জের হাওরের ফসলডুবির ঘটনা তদন্ত করতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ড সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী এ তথ্য জানান।
পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. মাহবুর রহমান, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল হালিম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পুর) এনায়েত উল্লাহকে সদস্য এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুলকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে সুনির্দিষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন দাখিল করবে। কমিটির কাজের গুণগত মান যাচাই, কম্পোনেন্ট ওয়াইজ কাজের অগ্রগতি, সামগ্রিক কাজের অগ্রগতি এবং পরবর্তী বছরে কাজ বাস্তবায়ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করবে।
প্রবীর কুমার গোস্বামী জানান, মঙ্গলবার তদন্ত কমিটির ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনার থাল হাওর পরিদর্শন করার কথা রয়েছে।
আরও খবর: ২৫ হাজার কৃষকের ফসল নষ্ট, ক্ষতিপূরণ দেবে কে?









