শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে

হিলি প্রতিনিধি
১৬ মে ২০২৬, ২৩:৩৩আপডেট : ১৬ মে ২০২৬, ২৩:৩৩

দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে বোরো ধান কাটা ও মাড়াই। উৎপাদনে তেমন একটা প্রভাব না পড়লেও বৈরী আবহাওয়া ও শ্রমিক সংকটের কারণে ধান কাটতে না পারায় বিপাকে পড়েছেন কৃষকরা। সেইসঙ্গে ধানের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে সংশয়ে পড়েছেন তারা।

কৃষকরা জানিয়েছেন, বেশিরভাগ জমির ধান পেকে যাওয়ায় ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে ধান কাটা শ্রমিক সংকটে পড়েছেন বিপাকে। গতবারের চেয়ে এবার ধান কাটা শ্রমিকের মজুরি দ্বিগুণ হয়েছে। তবু মিলছে না। বাড়তি টাকা দিয়েও শ্রমিক না পাওয়ায় ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা।

হিলির লোহাচড়া গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘একে তো ধান পাকে গেছে। তার ওপর হঠাৎ বৃষ্টিপাত হওয়ায় ধানের জমিতে পানি জমে গেছে। শ্রমিক সংকটে ধান কাটা যাচ্ছে না। আবার বৃষ্টিতে পড়া ধান কাটতে শ্রমিকের মজুরি বেশি চাচ্ছে। গতবার এক বিঘা জমির ধান কাটতে লেগেছিল তিন হাজার ৫০০ টাকা, এবার লাগছে সাত হাজার টাকা। এরপরও শ্রমিক পাওয়া যাচ্ছে না। বিঘাপ্রতি ধান মাড়াইয়ে লাগছে সাড়ে সাত হাজার টাকা। বর্তমানে চিকন জাতের ধান ১ হাজার ১০০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।’

একই এলাকার কৃষক মকবুল হোসেন বলেন, ‘শ্রমিক সংকটে ধান কাটা যাচ্ছে না। আবার বাড়তি টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না।’

সাতকুড়ি গ্রামের কৃষক আব্দুল লতিফ বলেন, ‘এবার ধানে লাভ হবে না। লোকসানই হবে। এক বিঘায় ধান কাটায় লাগছে সাত হাজার টাকা। যা আগের বারের চেয়ে দ্বিগুণ। সব খরচ বাড়লেও ধানের দাম বাড়েনি।’

ধান কাটার শ্রমিক সিদ্দিক হোসেন বলেন, ‘আমরা বিঘা প্রতি ধান কাটায় ছয় হাজার টাকা নিচ্ছি। আর মাঠ থেকে বাড়ি পৌঁছে দিতে নিচ্ছি ৭০০ টাকা। জিনিসপত্রের যে দাম, তাতে আমাদেরও পোষায় না।’

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‌‘উপজেলায় চলতি বোরো মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ হাজার ৬২৪ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা থেকে আরও ৩ হেক্টরে বাড়তি আবাদ হয়েছে। মাঠ পরিদর্শনে দেখা গেলো এক বিঘায় ২৬-২৭ মণ ফলন হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে শ্রমিকরা এসেছেন ধান কাটতে। শ্রমিক সংকট কেটে যাবে। কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখেই দ্রুত ধান কাটা ও সংরক্ষণের বিষয়ে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি।’

/এএম/ 
সম্পর্কিত
সারের ডিলার হতে চান হাজারো লোক, আবেদনের হিড়িক
সার সংকটের আড়ালে এক জেলার কৃষকের ৩৭৫ কোটি যাচ্ছে কাদের পকেটে?
আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বিদ্যুতের অবস্থা ৫০ ভাগ ভালো হবে: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
সরকারকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ