হঠাৎ ট্রেন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ

দিনাজপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ১৫:১৩আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৫:১৩

হঠাৎ করে ট্রেন লোকোমোটিভ মাস্টারদের ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন দিনাজপুর ও আশপাশের জেলার যাত্রীরা। বুধবার সকাল সকাল থেকেই দিনাজপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন রুটে যাওয়া যাত্রীদের টিকেট ফেরত দিতে দেখা গেছে। ধর্মঘটের কারণে এই পথে চলাচল করা বেশ কয়েকটি ট্রেন পার্বতীপুর ও ঠাকুরগাঁও স্টেশনে আটকে পড়ে।

বেলা ১১টায় দিনাজপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায়, টিকেট কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে টিকেট ফেরত দিচ্ছেন যাত্রীরা।

লাইনে দাঁড়ানো যাত্রী সিরাজুল ইসলাম বলেন, ‘তিন দিন আগে টিকিট নিয়েছি। ঢাকায় যাওয়া খুব জরুরি। কিন্তু হঠাৎ করে এমন সমস্যা। এখন টিকিট ফেরত দিয়ে বাসে করে যেতে হবে। যেকোনও সমস্যায় আমাদের মতো সাধারণ যাত্রীদের ভোগান্তিতে ফেলানো হয়।’

শরিফুল ইসলাম বলেন, ‘দিনাজপুর রেল স্টেশনে টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে টিকেট কেটেছি। এখন আবার লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট ফেরত দিচ্ছি। হঠাৎ করে এভাবে ট্রেন ধর্মঘটের ফলে দুর্ভোগে পড়েছি আমরা।’

দিনাজপুর রেল স্টেশন সূত্রে জানা গেছে, এই স্টেশন থেকে ভোরে বগুড়ার সান্তাহারের উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস। কিন্তু ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে গিয়ে আটকে যায়। এ ছাড়াও সকাল ৮টায় পার্বতীপুর থেকে ঠাকুরগাঁওগামী কাঞ্চন ট্রেনটি পার্বতীপুরে আটকে থাকে। সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও থেকে কুড়িগ্রামগামী কমিউটার ট্রেনটি ঠাকুরগাঁও রেল স্টেশনে আটকে থাকে। এ ছাড়াও ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুরে এসে আটকে যায়। পঞ্চগড় থেকে রাজশাহীগামী আন্তনগর বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে ছেড়ে যায়নি।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান জিয়া বলেন, ‘হঠাৎ করে ধর্মঘটের ফলে এমন দুর্ভোগ। ট্রেন চলাচল বন্ধ থাকায় যেসব যাত্রীদের টিকেট ফেরত নেওয়া হয়েছে।’ 

/এমএএ/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের