চাঁদাবাজির প্রতিবাদে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২২, ২০:০৭আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২০:০৭

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে কুমিল্লার দেবিদ্বারে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদাবাজির প্রতিবাদ করেছেন চালকরা। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে দেবিদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বরে বিক্ষোভ করেন তারা। এ সময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দেবিদ্বার পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আল আমিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে দ্রুত চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন– পৌর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিকনেতা আব্দুল হালিম, কাজী বশির, অটোরিকশা চালক রুবেল মিয়া, মনির আহমেদ, নজরুল ইসলাম, আবু হানিফ ও মনু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ‘নির্দিষ্ট স্ট্যান্ড এবং ইজারা না থাকলেও দেবিদ্বার পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে সিএনজি স্ট্যান্ড ইজারাদারের লাইনম্যানরা সিএনজি অটোরিকশার পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশা থেকেও দিনে ১০০ থেকে ১৫০ টাকা অবৈধভাবে চাঁদা আদায় করে থাকেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালাগাল, চাবি ও মোবাইল ফোন নিয়ে যাওয়াসহ মারধরের শিকার হতে হয়।’ অবিলম্বে এই অবৈধ চাঁদা ও অটোরিকশা চালকদের হয়রানি বন্ধ না হলে কঠিন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান শ্রমিকদের দাবি পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করবেন বলে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম