কক্সবাজারে ১৫ জন গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি
২২ এপ্রিল ২০২২, ২২:২৪আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২২:২৮

কক্সবাজার সদরের খুরুশকুলে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গোলাগুলিতে কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। শুক্রবার দুপুরে খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুলিয়াপাড়ার ফারুকের সঙ্গে রাশেদের দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে জুমার নামাজের পর দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ান। একপর্যায়ে গোলাগুলি শুরু করেন তারা। এতে ১৫ জন পথচারী গুলিবিদ্ধ হন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আশিকুর রহমান জানান, ১৫ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুরুশকুল ইউপি চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী বলেন, ‘জায়গা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষ গোলাগুলি করেছে। গুলিতে পথচারীসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।’

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, ‘উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/এমএএ/
সম্পর্কিত
আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
লালবাগে গুলিবিদ্ধ তরুণ, ঢামেক হাসপাতালে ভর্তি
যেখানে জন্ম, সেখানেই থামলো জীবন গুলিবিদ্ধ শিশু রেশমির
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম