পৌর মার্কেটের ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

খুলনা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২২, ২৩:০২আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ২৩:১১

খুলনা মহানগরীর খালিশপুর পৌর সুপার (চিত্রালী কিচেন) মার্কেটের ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে আবদুল্লাহ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

আবদুল্লাহ খালিশপুর বঙ্গবাসী এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খালিশপুর পৌর সুপার মার্কেটের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। সময়মতো কাজ শেষ করতে না পাড়ায় বিশ্বব্যাংক এ কাজের জন্য বরাদ্দ ফান্ড বন্ধ করে দিয়েছে। এ কারণে ঠিকাদাররা আর দায়িত্বে নেই। পরবর্তী সময়ে সিটি করপোরেশন ও বিশ্বব্যাংক মার্কেটের কাজ করছে। আপাতত কাজ বন্ধ রয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, খালিশপুর পৌর সুপার মার্কেটের কাজ বন্ধ থাকলেও নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা ছিল। আবদুল্লাহ পাশে খেলতে খেলতে ওই পড়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর শিশুটিকে তোলা হলেও বাঁচানো যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের