সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরে গেলেন ডেনমার্কের রাজকুমারী

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২২, ২২:০৯আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২২:১৩

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ও শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা পরিদর্শন শেষে ঢাকায় ফিরে গেছেন ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসন। বুধবার বিকাল ৫টার পর রাজকুমারী হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে শ্যামনগর ত্যাগ করেন।

এর আগে ডেনমার্কের রাজকুমারী জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের শিকার শ্যামনগরের মুন্সিগঞ্জের কুলতলী গ্রাম পরিদর্শনে যান এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ফলে তাদের জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে, কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে ইত্যাদি বিষয়ে খোঁজখবর নেন। সাধারণ জনগোষ্ঠীর সঙ্গে কথা বলা শেষে রাজকুমারী নিকটবর্তী একটি বহুমুখী সাইক্লোন শেল্টার পরিদর্শনে যান এবং ঘূর্ণিঝড়ের সময় এটি কীভাবে ব্যবহার করা হয়, এর ব্যবস্থাপনা কীভাবে হয় ইত্যাদি বিষয়ে ধারণা নেন।

স্পিডবোটে পশ্চিম সুন্দরবন এলাকা পরিদর্শনে যান তিনি পরে ডেনমার্কের রাজকুমারী তার সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে বেড়িবাঁধে যান এবং পায়ে হেঁটে সেখানে বসবাসরত জনগোষ্ঠীর সঙ্গে কথা বলে কীভাবে তারা জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কী ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন ইত্যাদি জানার চেষ্টা করেন। পরে স্পিডবোটে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি ইকো ট্যুরিজম সেন্টার পরিদর্শন করেন।

পরে বিকালে মেরি এলিজাবেথ ডোনাল্ডসন হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে শ্যামনগর ত্যাগ করেন। তার এই আগমন উপলক্ষে সাতক্ষীরার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। স্পেশাল সিকিউরিটি ফোর্সের তত্ত্বাবধানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
এল নিনোর আসন্ন প্রত্যাবর্তনের প্রস্তুতি নিন: জাতিসংঘের সতর্কবার্তা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী