ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২২, ১২:৫২আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১৩:৪৯

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আসন্ন ঈদ উপলক্ষে দূরপাল্লার যান চলাচল করলেও এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়নি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে শুরু করে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। সাইনবোর্ড এলাকা সরজমিন ঘুরে দেখা যায়, সব ধরনের যান চলাচল করছে। কোনও যানজট নেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে কিছুদিন আগে যানজট নিরসনে মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে ডিভাইডার বন্ধ করে ইউ টার্নিং দেওয়া হয়েছে। এতে যানবাহনগুলো যত্রতত্র সড়ক পারাপার হতে পারছে না। এতে শৃঙ্খলা তৈরি হয়েছে। আর যানজটের সম্ভাবনা অনেকাংশে কমে এসেছে।

নারায়ণগঞ্জের কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নবীর হোসেন বলেন, ‘মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনও যানজট নেই। আশা করছি, ঈদের আগ পর্যন্ত কোনও যানজটের সমস্যা হবে না।’

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম