ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, চট্টগ্রাম বন্দরের খালাসি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ মে ২০২২, ১৬:৩৮আপডেট : ১০ মে ২০২২, ১৬:৩৮

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম বন্দরের এক খালাসি নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মে) ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ পাসপোর্ট অফিসের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবু বক্কর সিদ্দিক (৫৮)। তিনি বন্দর থানাধীন বন্দর জাই স্কুল কলোনির মৃত নজিবুর রহমানের ছেলে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, সকালে মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন আবু বক্কর সিদ্দিক। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডবলমুরিং থানার এএসআই আনোয়ার হোসেন জানান, ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পালিয়ে গেছেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম