বেয়াইয়ের জানাজা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত

নোয়াখালী প্রতিনিধি
১২ মে ২০২২, ১৬:৪০আপডেট : ১২ মে ২০২২, ১৬:৪০

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বেয়াইয়ের জানাজা শেষে ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় একই পরিবারের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের পলতি সাতবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম নুরুল হক ওরফে নুরু মিয়া। তিনি ওই উপজেলার ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

ডমুরুয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. অলি জানান, বুধবার বিকালে জিরুয়া গ্রাম থেকে একই ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবদুর রাজ্জাকের (৬০) জানাজায় যান বেয়াই নুরুল হক। জানাজা শেষে বাড়ি ফেরার পথে সাতবাড়িয়া গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় মারা যান।

বৃহস্পতিবার বেলা ১১টায় তাকে উপজেলার জিরুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটেয়ারী জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী