ট্রাকের ভেতর পাওয়া গেলো যুবকের মুখ-পা বাঁধা লাশ

পাবনা প্রতিনিধি
২৫ মে ২০২২, ০৯:১৬আপডেট : ২৫ মে ২০২২, ০৯:১৬

পাবনার সাঁথিয়ায় ট্রাকের কেবিনের ভেতর থেকে আল আমিন হোসেন (২০) নামে এক যুবকের মুখ ও পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মে) রাত ৮টার দিকে উপজেলার মহিষাখোলা ভাঙ্গা ব্রিজের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত আল আমিন সিরাজগঞ্জ সদর উপজেলার সুরুজ আলীর ছেলে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ‘সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে সাঁথিয়া উপজেলার মহিষাখোলা ভাঙ্গা ব্রিজের কাছে রাস্তার পাশে একটি ট্রাক সোমবার থেকে দাঁড়িয়ে আছে। স্থানীয়রা প্রথমে ভেবেছিলেন ট্রাকটি নষ্ট হয়ে গেছে। পরে মঙ্গলবারও ট্রাকটি সেখানে থাকায় সন্দেহ হয় স্থানীয়দের। তারা ট্রাকে উঁকি দিয়ে  চালকের আসনের পেছনে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় ওই যুবকের পা বাঁধা ও মুখে কাপড় গোঁজা ছিল।’

ওসি জানান, মৃত যুবক আল আমিন ট্রাকের হেলপার হতে পারেন। ধারণা করা হচ্ছে, তাকে ট্রাকের মধ্যেই শ্বাসরোধে হত্যা করে এখানে ট্রাকসহ ফেলে গেছে দুর্বৃত্তরা। তারপরও পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি