চট্টগ্রামে ৪ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মে ২০২২, ১৫:৫৮ আপডেট : ২৮ মে ২০২২, ১৫:৫৮

চট্টগ্রামে চার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন। শনিবার (২৮ মে) সকালে অভিযান চালিয়ে নানা অনিয়মের কারণে দুটি হাসপাতাল এবং দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের এ নির্দেশ দেন তিনি। অভিযানে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

বন্ধের নির্দেশ দেওয়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো– চট্টগ্রাম কসমোপলিটন হসপিটাল প্রাইভেট লিমিটেড, সিএসটিসি হসপিটাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং নিরুপনী প্যাথলজি ল্যাবরেটরি। এ ছাড়া ট্রিটমেন্ট হাসপাতাল প্রাইভেট লিমিটেড এবং পলি হসপিটালের কাগজপত্র সঠিক থাকলেও ছিল না সেবার মূল্য তালিকা। এ দুই প্রতিষ্ঠানকে মূল্য তালিকা কাউন্টারে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।

সিভিল সার্জন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার নগরীর ছয়টি বেসরকারি হাসপাতাল ও  ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। অনুমোদন সংক্রান্ত কাগজপত্র প্রদর্শন না করায় দুটি হাসপাতাল এবং দুটি ডায়াগনস্টিক সেন্টার জনস্বার্থে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি জানান, নগরী ও জেলার সবকটি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হবে। অনুমোদন না থাকলে তাৎক্ষণিক বন্ধ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
স্বামীকে কিডনি দিচ্ছেন স্ত্রী, বললেন ‘সে না থাকলে আমার বেঁচে থেকে লাভ কী’
সরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও স্বজনদের হাতাহাতি
সর্বশেষ খবর
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
যে প্রক্রিয়ায় ফেস আইডি আপনার চেহারা শনাক্ত করে
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ