যাত্রীর লাগেজে মিললো আড়াই কোটি টাকার সোনার বার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ মে ২০২২, ১৯:০০আপডেট : ২৯ মে ২০২২, ১৯:০০

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীর লাগেজ তল্লাশি করে ২৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটের এক যাত্রীর লাগেজ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোনা বহনকারী যাত্রী সফি আলমকে আটক করা হয়েছে। তার বাড়ি কক্সবাজার জেলায়।

ওই বিমান বন্দরে দায়িত্বরত কাস্টমসের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, যাত্রীর লাগেজ স্ক্যানিং করার সময় সোনার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে লাগেজ তল্লাশি করে চার্জার লাইট, টর্চ লাইট ও ইস্ত্রির ভেতর থেকে ২৮টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

এ ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক