পুকুরে ডুবে প্রাণ গেলো চাচাতো ভাইবোনের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৩০ মে ২০২২, ১৬:৫৮আপডেট : ৩০ মে ২০২২, ১৭:০১

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মধ্যপাড়া মহল্লায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাইবোন। সোমবার (৩০ মে) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে পাশে খেলতে গিয়ে এ ঘটনা ঘটে।

মৃত ওই দুই শিশু হলো– পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের টিকরামপুর মহল্লার দেলোয়ার হোসেনের ছেলে দিদার হোসেন (৫) এবং একই মহল্লার হোসেন আলীর মেয়ে তিশা খাতুন (৪)।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলাধুলা করার সময় শিশু দুটি পানিতে পড়ে মারা যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় শিশু দুটিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

সদর মডেল থানার ওসি মোজাফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে শিশু দুটির মরদেহ হস্তান্তর করেছে।

শিশু দুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

/এমএএ/
সম্পর্কিত
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা‘যে রাষ্ট্র শিশুকে বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম