ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
৩১ মে ২০২২, ০৯:০০আপডেট : ৩১ মে ২০২২, ০৯:০০

জয়পুরহাটের আক্কেলপুরে একটি তিনতলা ভবনের পলেস্তারার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তিলকপুর বাজারে এ ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি ছাদেকুল  ইসলাম (৩৫), পার্শ্ববর্তী উপজেলার দুর্গাপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিলকপুর বাজারে একটি তিন তলা ভবনের পলেস্তারার কাজ করছিলেন কয়েক জন নির্মাণশ্রমিক। ওই ভবনের সামনে দিয়ে ১১ হাজার কেভির বৈদ্যুতিক লাইন গেছে। সোমবার সকালে এসে নির্মাণশ্রমিকেরা ভবনের পলেস্তারার কাজ করছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত সাদেকুল ১১ হাজার কেভি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করেন। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী কয়া শোবলা গ্রামের খাইরুল ইসলাম বলেন, ‘আমি ওই পথ দিয়ে নওগাঁ যাচ্ছিলাম। সাড়ে ১১টার দিকে একজন নির্মাণ ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাকে মাইক্রোবাসে তুলে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসটি থামানো হয়। মাইক্রোবাসে থাকা সহকর্মীরা ছাদেকুল মারা গেছেন বলে জানান।’

আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান বলেন, ‘ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নির্মাণশ্রমিক মারা গেছেন। সহকর্মীরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। আদমদিঘী থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের