গাছ কাটা নিয়ে হাতাহাতি, ২ বৃদ্ধের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
০২ জুন ২০২২, ০৯:২৭আপডেট : ০২ জুন ২০২২, ০৯:২৭

বরিশালের গাছ কাটা নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতির পর দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘটনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা গেছেন। বুধবার সন্ধ্যায় উজিরপুর উপজেলার শোলক গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন– শোলক গ্রামের কামিনী দত্তের ছেলে চিত্ত দত্ত (৬২) এবং তার প্রতিবেশী করিম সরদারের ছেলে আব্দুল হক সরদার (৬০)। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চিত্তর বড় ভাই মন্টু দত্তের কাছ থেকে প্রতিবেশী আবদুল হক সরদার জমি কিনেছিলেন। সেই জমির কিছু গাছ চিত্ত দত্ত মঙ্গলবার সকালে কেটে নেন। বুধবার সন্ধ্যায় চিত্ত দত্তের কাছে গাছ কাটার কারণ জানতে চান আবদুল হক সরদার। তখন চিত্ত দত্ত এবং আবদুল হক ঝগড়ায় জড়িয়ে হাতাহাতিতে লিপ্ত হন। এক পর্যায়ে চিত্ত মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিত্ত দত্তের মৃত্যুর খবর পেয়ে আবদুল হক সরদার অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পর তাকেও স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিব হাসান জানিয়েছেন, হাসপাতালে আনার আগে উভয়ের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুজনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের শরীরে এমন কোনও আঘাতের চিহ্ন ছিল না যাতে তাদের মৃত্যু হতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু মনে হলেও ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না।

বৃহস্পতিবার শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাশ দুটি ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম