‘আমরা কেউ সাক্কুর পক্ষে মাঠে নামিনি’

কুমিল্লা প্রতিনিধি
০৮ জুন ২০২২, ১৪:১৬আপডেট : ০৮ জুন ২০২২, ১৫:১৯

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে প্রচারণার অভিযোগে হামলার প্রতিবাদ করেছেন তৃতীয় লিঙ্গের মানুষরা। এ বিষয়ে তৃতীয় লিঙ্গের নেতা প্রেরণা হিজড়া বলেন, ‘আমরা কেউ মেয়র প্রার্থী সাক্কুর পক্ষে মাঠে নামিনি। যারা গেছেন তারা সেখানকার কর্মচারী। তারা সিটি করপোরেশন থেকে সুযোগ-সুবিধা পেয়েছেন। আর তারা হিজড়া নন। তারা কেউ ঝাড়ুদার, কেউ ড্রেন পরিষ্কার করেন।’

বুধবার (৮ জুন) কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন– কুমিল্লার নাদিরা হিজড়া গুরু মা সংগঠনের নেতা নাদিরা হিজড়া, প্রেরণা হিজড়া, অনন্যা হিজড়া ও আঙ্গুরী হিজড়া।

সংবাদ সম্মেলনে হিজড়া নেতা নাদিরা বলেন, ‘গত ১ জুন কুমিল্লার কোটবাড়ি এলাকায় মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে পাঁচ-ছয় জন হিজড়া নাচ-গান করে প্রচারণা করে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে সবাই ভাবতে থাকে হিজড়ারা সাক্কুর পক্ষে। তাই আমরা বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছি। সবাই আমাদের বলে, আমরা নাকি সাক্কুর লোক। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই। আমরা কারও লোক নই। আমরা রাজনীতি করি না, পেটনীতি করি।’

তিনি আরও বলেন, ‘আমরা কারও পক্ষে-বিপক্ষে যেতে চাই না। মানুষের কাছে হাত পেতে খাই। আমরা এটাই করবো। তবে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমাদের “তৃতীয় লিঙ্গ” হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমরা থাকলে তার পক্ষে থাকবো।’

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম