১০ হাজার গ্যাস সিলিন্ডারসহ আটক ৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুন ২০২২, ১৪:৩০আপডেট : ০৯ জুন ২০২২, ১৪:৩০

অবৈধভাবে সংগ্রহ করা ১০ হাজার খালি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে র‌্যাব। বুধবার (৮ জুন) থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা দুই দিন চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি এলাকায় অভিযান পরিচালনা করে এসব সিলিন্ডার উদ্ধার করা হয়। এ ঘটনায় নয় জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১টায় ভাটিয়ারীতে এক সংবাদ সম্মেলন করেন র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইউসুফ। তিনি বলেন, ‘বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে বিভিন্ন মাধ্যমে জানা যায়, কতিপয় অসাধু সিন্ডিকেটের সদস্যরা দীর্ঘদিন ধরে সীতাকুণ্ড থানার তুলাতুলী এলাকায় জনবহুল গ্রাম থেকে অবৈধ চোরাই এলপিজি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে। পরবর্তী সময়ে সেগুলো কেটে টুকরা করে বিভিন্ন রি-রোলিং মিলে বিক্রি করা হচ্ছে। এর ফলে এলাকার মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়াসহ যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও জানান, গত ৮ জুন থেকে ৯ জুন পর্যন্ত টানা দুই দিন সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সিন্ডিকেটের মূল হোতা ইসমাইল হোসেন কুসুম (৫১), মহসীন (৫১), নুরুন নবীসহ (৪৮) নয় জনকে আটক করা হয়।

পরবর্তী সময়ে কুসুমের ডিপো, ফকিরা মসজিদের উত্তর পাশ সংলগ্ন, কবির স্টিলের পরিত্যক্ত বিল্ডিংয়ের দক্ষিণ পাশে এবং আশেপাশের এলাকা থেকে প্রায় ১০ হাজার এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এর মধ্যে দুই হাজার পিস ছিল কাটা অবস্থায় এবং গ্যাস সিলিন্ডার পরিবহনের কাজে ব্যবহৃত দুটি ট্রাক উদ্ধার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম