ইয়াবা পাচার মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
০৯ জুন ২০২২, ১৫:৪২আপডেট : ০৯ জুন ২০২২, ১৫:৪২

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মোহাম্মদ আরিফ ওরফে মৌলভি আরিফ (৩৬) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। ওই আদালতের প্রশাসনিক কর্মকর্তা এসএম আব্বাস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মৌলভী আরিফ কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-২-এর ডি-৫ ব্লকের বাসিন্দা মৃত আব্দুল মোনাফের ছেলে।

কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রঞ্জিত দাশ জানান,  ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় উখিয়ার কুতুপালংয়ের টিভি টাওয়ার এলাকায় ইয়াবা বিক্রির সময় সাত হাজার ইয়াবাসহ গ্রেফতার হন মৌলভি মোহাম্মদ আরিফসহ আরও একজন। পরে পুলিশ এ মামলাটি তদন্ত করে। সম্পৃক্ততা না পাওয়ায় চার্জশিট থেকে বাদ দেওয়া হয় সাদেক উল্লাহ নামে অপর আসামিকে। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেছেন বিচারক।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম