‘ফোনে কথা বলার সময়’ ট্রেনে কাটা পড়ে মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি 
১১ জুন ২০২২, ১৩:৩৩আপডেট : ১১ জুন ২০২২, ১৩:৩৩

সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মো. লিটন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার (১১ জুন) সকাল ১১টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

মৃত লিটন উপজেলার চরটেংরাইল গ্রামের মৃত শামছুল হক মাস্টারের ছেলে।

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার (দায়িত্বপ্রাপ্ত) প্রভাত কুমার দাস জানান, মৃত লিটন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ জানান, ট্রেনে কাটা পড়ে লিটন নামে একজনের মৃত্যু হয়েছে। সেখানে জিআরপি থানার একটি টিম পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম