মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়ে নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১১ জুন ২০২২, ১৪:০৪আপডেট : ১১ জুন ২০২২, ১৪:০৭

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুন) রাতে কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রিনা খাতুন (৩০) ও তার মেয়ে জয়া (১১)। আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রিনার স্বামী আশরাফুল ইসলাম জনি (৩৬)। তিনি কুষ্টিয়া শহরের হউজিং সি ব্লকের আব্দুস সালামের ছেলে। পেশায় মোটরগাড়ি মেকার জনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেলে রাজবাড়ীর পাংশায় শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির দিকে আসছিলেন জনি। রাত সাড়ে ৯টার দিকে নদন্দনালপুর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রিনার মৃত্যু হয়। জনি ও তার মেয়েকে আহতাবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান স্থানীয়রা। সেখানে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জয়ার মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. আশরাফুল আলম বলেন, ‘মায়ের মৃত্যুর প্রায় চার ঘণ্টা পর জয়া মারা গেছে। তার বাবা হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা মোটামুটি ভালো।’

চৌড়হাঁস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘ঘটনাস্থলেই রিনা খাতুন মারা যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে জয়ার মৃত্যু হয়েছে।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। লাশ মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি টোলপ্লাজা এলাকা থেকে জব্দ করা হয়েছে ‘

/এসএইচ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ