‘পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ সব জেলায় উদযাপিত হবে’

মাদারীপুর প্রতিনিধি
১১ জুন ২০২২, ১৪:২৩আপডেট : ১১ জুন ২০২২, ১৪:২৩

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘২৫ জুন সব জেলায় একসঙ্গে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ উদযাপিত হবে। এটি দেশের মানুষের জন্য এক বড় চমক। এ ছাড়া ৩০ জুন পর্যন্ত সভাস্থলে উদযাপিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।’ শনিবার (১১ জুন) সকাল ১০টায় মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের জনসভাস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ১০ লাখের বেশি মানুষের সমাগম হবে। মানুষের সার্বিক উপস্থিতি ও নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

এ সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে বিভিন্ন দফতর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে কাজ চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক লঞ্চ বাংলাবাজার ঘাটে আসবে। সেগুলো কীভাবে নোঙর করা হবে, সে বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। জনগণকে কীভাবে সঠিক সেবা দেওয়া যায়, সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশে ৫০ বছরের ইতিহাসে এমন উৎসবমুখর অনুষ্ঠান হয়নি।’

তিনি আরও বলেন, ‘বাংলাবাজার ও শিমুলিয়া ঘাটের শ্রমিকরা যাতে কর্মহীন হয়ে না পড়ে, সে বিষয়েও শেখ হাসিনা সরকার উদ্যোগ গ্রহণ করেছে।’

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম