নিখোঁজের ২ দিন পর পদ্মায় ভেসে উঠলো তরুণীর লাশ

নাটোর প্রতিনিধি
১১ জুন ২০২২, ১৮:৩৪আপডেট : ১১ জুন ২০২২, ১৮:৫৮

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীতে নিখোঁজের দুই দিন পর আমেনা খাতুন নামে এক তরুণীর (২০) ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে পাশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঘাট এলাকায় পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয়রা।

আমেনা গৌরীপুর গ্রামের হাসেম মুন্নার মেয়ে।

লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আমেনা প্যারালাইসিস রোগী বাবার অপরিচ্ছন্ন কাপড়-চোপড় পরিষ্কার করতে পদ্মা নদীতে যান। কিন্তু অনেক সময় পরেও ফিরে না আসায় পরিবারের লোকজন নদীর ধারে গিয়ে তার কাপড় ও স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ডুবুরি দল তার অনুসন্ধানে নামলেও দীর্ঘ প্রচেষ্টা শেষে অনুসন্ধান সমাপ্ত ঘোষণা করেন।

ওসি আরও জানান, শনিবার সকাল ১০টার দিকে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঘাট এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। দুপুরের দিকে লাশ দাফন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের