সেই তহিদুলকে ইজিবাইক উপহার দিলেন যুবলীগ সাধারণ সম্পাদক

ঝিনাইদহ প্রতিনিধি
১১ জুন ২০২২, ২১:০৭আপডেট : ১১ জুন ২০২২, ২১:০৭

ঝিনাইদহ পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তহিদুল ইসলামকে জীবিকা নির্বাহের জন্য একটি ইজিবাইক উপহার দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। ২০০১ সালে হরতাল চলাকালে হামলায় ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছিলেন তিনি। এরপর তার নামে একাধিক মামলা হওয়ার পর একপর্যায়ে রিকশা চালিয়ে জীবন কাটছিল তার।  

শনিবার বিকালে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সুব্র্রত পাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীল আল সাইফুল সোহাগসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি তৈয়ব আলী জোয়ারদার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাশীদুর রহমান রাসেল, হাফিজুর রহমান, রাজু আহমেদ, শফিকুল ইসলাম শিমুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক উপস্থিত থেকে ইজিবাইকটি তহিদুল ইসলামের হাতে তুলে দেন।

উল্লেখ্য, তহিদুল ইসলাম ঝিনাইদহ সদর পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০০১ সালের ১৮ জুন বিএনপি হরতাল ডাকে। এইচএসএস রোডের সমবায় মার্কেটে তহিদুলের ‘ঝিনাইদহ স্টুডিও অ্যান্ড ফটোস্ট্যাট’ দোকানে হামলা করে ধ্বংস করে দেয় হরতাল সমর্থকরা। এর পর চার-পাঁচটি দলীয় মামলায় আসামি করলে পলাতক জীবন শুরু হয় তহিদুলের। জড়িয়ে পড়েন মাদকাসক্তিতে। শেষে জীবিকার তাগিদে ভাড়ায় রিকশা চালিয়ে জীবন চালাচ্ছিলেন তিনি। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি নজরে পড়ে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের। তিনি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের মাধ্যমে তহিদুলকে ঢাকায় নিয়ে গিয়ে জীবিকা নির্বাহের জন্য একটি ইজিবাইক উপহার দিয়েছেন।

কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী সময়েও খোঁজ রাখা হবে তহিদুল ইসলামের।

/এমএএ/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের