টাঙ্গাইলের ১৮ ইউপির ১১টিতে আ.লীগ প্রার্থীদের জয়

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ জুন ২০২২, ১০:১৭আপডেট : ১৬ জুন ২০২২, ১০:২২

টাঙ্গাইলের ১৮ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা ১১টিতেই বিজয়ী হয়েছেন। এ ছাড়া পাঁচটিতে স্বতন্ত্র এবং দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার (১৫ জুন) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

জানা যায়, মধুপুর উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। মির্জাপুর উপজেলার তিনটিতে নৌকা এবং তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সখীপুর উপজেলার দুটি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাসাইল উপজেলায় দুটি ইউনিয়নের একটিতে আওয়ামী লীগ এবং অপরটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। নাগরপুরের একটি ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। দেলদুয়ার উপজেলার একটি ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী নির্বাচিত হয়েছেন।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এএইচ এম কামরুল হাসান বলেন, ‘কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। আশা করছি, পরবর্তী নির্বাচনও শান্তিপূর্ণভাবে করতে পারবো।’

 

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী