বেনাপোলে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ সামগ্রী জব্দ

বেনাপোল প্রতিনিধি
১৬ জুন ২০২২, ১১:২০আপডেট : ১৬ জুন ২০২২, ১১:২০

যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদক, বাজি ও প্রসাধন সামগ্রী জব্দ করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) রাত ১১টার দিকে বেনাপোল টার্মিনাল রোডের স্ক্যানিং মেশিনের পাশ থেকে এসব অবৈধ পণ্য উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বুহস্পতিবার সকালে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, উদ্ধার পণ্যের মধ্যে রয়েছে– ৭৪৯ বোতল ফেনসিডিল, ১৮৬ কেজি গাঁজা, বিপুল পরিমাণ বাজি, ওষুধ ও প্রসাধনসামগ্রী।

যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল টার্মিনাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ট্রাকটি আটক করা হয়। পরে তল্লাশি করে ট্রাক থেকে ওই মাদক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। ওই ট্রাকে অন্য কোনও পণ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী