দুই বছরের সাজা শেষে দেশে ফিরলেন ৫ জন

বেনাপোল প্রতিনিধি
১৮ জুন ২০২২, ২১:৩১আপডেট : ১৮ জুন ২০২২, ২১:৩১

ভারতে পাচার হওয়া এক পুরুষসহ বাংলাদেশি চার নারী বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে দেশে ফিরেছেন। শনিবার (১৮ জুন) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরেন তারা। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আশা ব্যক্তিরা সাতক্ষীরা, নড়াইল ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ফেরত আশা এক ব্যক্তি বলেন, ‘দালালের মাধ্যমে সীমান্তপথে ভারতের ব্যাঙ্গালুরু শহরে যাই। সে দেশে অবৈধভাবে বসবাস করার অপরাধে পুলিশ আটক করে জেলে পাঠায়। সেখান থেকে তালাস নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। দুই বছর পর দেশে ফিরলাম।’

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘ট্রাভেল পারমিটে ফেরত আসা পাঁচ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।’

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘ফেরত আসা ব্যক্তিদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

/আরকে/এমএএ/
সম্পর্কিত
ইতালির কথা বলে লিবিয়ায় বিক্রি, নির্যাতন চালিয়ে ৬৩ লাখ টাকা আদায়
পাঁচ বছর ও ২৮ দিন বয়সী সন্তানকে পৌনে তিন লাখ টাকায় বিক্রি করলেন বাবা
মানবপাচারের অভিযোগ: বাংলাদেশি ট্রাভেল এজেন্সিকে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের