সাড়ে ১১ ঘণ্টা পর মাঝিকান্দি-শিমুলিয়া ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি
২১ জুন ২০২২, ০৯:০৬আপডেট : ২১ জুন ২০২২, ০৯:০৬

শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর মাঝিকান্দি এবং মুন্সীগঞ্জের মাওয়া শিমুলিয়া নৌপথে তীব্র স্রোতের কারণে টানা সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২১ জুন) সকাল ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) মাঝিরঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য)  সালাহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা এড়াতে রবিবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এবং সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

এদিকে, ফেরি বন্ধ থাকায় মাঝিকান্দি ঘাট এলাকায় যাত্রীবাহী বাসসহ পাঁচ শতাধিক যানবাহন আটকে পড়ে। বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রী, চালক ও যানবাহনের শ্রমিকরা।

বিআইডব্লিউটিসি মাঝিকান্দি কার্যালয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর শরীয়তপুরের বিভিন্ন পয়েন্টে পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে স্রোত ও ঢেউ বেড়েছে। তীব্র স্রোত ও নৌপথের টার্নিং পয়েন্টে ঘূর্ণন থাকায় গত রবিবার রাত থেকে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয় বিআইডব্লিটিসি। নদীর স্রোত ও ঘূর্ণন না কমলেও নৌপথের দুই ঘাটে কমপক্ষে এক হাজার গাড়ি আটকা পড়ে থাকায় সকাল থেকে ফেরি চালানোর সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি। আবার সোমবার স্রোত বেড়ে যাওয়ায় পরের দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ফের ফেরি চলাচল বন্ধ করা হয়। নদীর স্রোত কমলে মঙ্গলবার সকাল ৬টা থেকে ফেরি চলাচলের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি।

এর আগে রবিবার ভোরে তীব্র স্রোতে শরীয়তপুরের টার্নিং পয়েন্টে যাত্রীবাহী দুই চলন্ত ফেরি বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামালের মুখোমুখি সংঘর্ষে একজন মারা যান। আহত হন বেশ কয়েকজন। দুর্ঘটনা এড়াতে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এই নৌপথে ছোট-বড় পাঁচটি ফেরি চলছে।

মাঝিরঘাট ট্রাফিক পুলিশের পরিদর্শক আরিফ হোসেন বলেন, ‌‌‘ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত মাঝিকান্দি প্রান্তে পাঁচ শতাধিক যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী গাড়ি আটকা পড়ে। পারাপার বন্ধ থাকায় দীর্ঘ সময় ঘাট এলাকায় খোলা জায়গায় বৃষ্টির মধ্যে যাত্রী ও যানবাহনের শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে নারী, বৃদ্ধ ও শিশুদের ভোগান্তি বেশি। শৌচাগার ও খাবার হোটেলের অভাব ভোগান্তির মাত্রা আরও বাড়িয়ে তোলে।’

বিআইডব্লিউটিসির মাঝিকান্দি ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘স্রোত কমে আসায় ফেরি চালু করা হয়েছে। যাত্রীদের ভোগান্তি কমাতে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়িগুলো আগে পারাপার করা হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী