বন্যার পানিতে বিদ্যুতের তার, প্রাণ গেলো যুবকের

জামালপুর প্রতিনিধি
২১ জুন ২০২২, ০৯:৩৭আপডেট : ২১ জুন ২০২২, ০৯:৩৭

জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়না মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, সোমবার (২০ জুন) বিকালে উপজেলার সদর ইউনিয়নের গংগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ময়না গংগাপাড়া গ্রামের ধলা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৫টার দিকে বাড়ি পাশে বন্যার পানিতে ভেসে যাওয়া খালে মাছ ধরতে গিয়েছিলেন ময়না। ওই পানিতে ছিঁড়ে পড়ে ছিল বিদ্যুতের তার। ময়না পানির সংস্পর্শে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। স্থানীয়দের খবরে বিদ্যুৎ অফিসের লোকজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে স্বজনরা ময়নাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আবাসিক মেডিক্যাল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আরিফুর রহমান।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী