নিজ অফিসে বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তার লাশ

রংপুর প্রতিনিধি
২১ জুন ২০২২, ১৪:২৮আপডেট : ২১ জুন ২০২২, ১৮:১০

নিজ অফিস থেকে রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা অলিয়ার রহমান আকন্দের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুন) বেলা সোয়া ১১টার দিকে তার অফিসের বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়। রংপুর মেট্রোপলিটান পুলিশের উপ-কমিশনার (অপরাধ) মারুফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অফিসের গাড়িতে করে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল এলাকার অফিসে আসেন। এরপর তিনি তার নিজ চেম্বারের বাথরুমে ঢুকে শাওয়ারে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা পুলিশের। অনেকক্ষণ পরও বের না হওয়ায় অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারীরা বাথরুমের দরজা ঠেলে ভেতরে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

ঘটনাস্থলে পুলিশ এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা মারুফুল ইসলাম বলেন, ‘এটি আত্মহত্যা না অন্য কিছু তা জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় আর কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কেউই তার আত্মহত্যার বিষয়টি মেনে নিতে পারছেন না।’

পুলিশ প্রাণিসম্পদ কর্মকর্তা অলিয়ার রহমান আকন্দের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের