কুমিল্লায় সদ্য বিজয়ী দুই কাউন্সিলরসহ কারাগারে ৮

কুমিল্লা প্রতিনিধি 
২১ জুন ২০২২, ১৬:১৬আপডেট : ২১ জুন ২০২২, ১৬:১৬

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সদ্য বিজয়ী দুই কাউন্সিলরসহ আট জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলার হাজিরা দিতে আসলে আদালত ৪০ জনের মধ্যে আট জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। ২০২১ সালের অক্টোবরে কুমিল্লার নানুয়াদিঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরিফ রাখার ঘটনায় তাদের বিরুদ্ধে এ মামলা হয়।

আসামিপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, মঙ্গলবার (২১ জুন) জেলা দায়রা জজ আতাব উল্লাহ এই আদেশ দেন।

আটক বক্তিরা হলেন– ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ও ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. একরাম হোসেন, বিষ্ণপুর মুন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. গোলাম কিবরিয়া, শুভপুর এলাকার বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা আমির হোসেন ফয়েজী, ইসহাক মিয়ার ছেলে মো. রাসেল, মোবারক আলীর ছেলে মফিজুল ইসলাম, সুলতান আহমদের ছেলে মান্নান মিয়া, শুভপুর এলাকার আবদুল অহিদের ছেলে নজির আহমেদ।

/এমএএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী