ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩৮

border ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্ত থেকে মনিরুল ইসলাম মনি(২৭) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল তুষার বিন ইউনুছ বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র জানান,  সকালে উপজেলার কালীবাড়ী গ্রামের সুকুদ্দি মোহাম্মদের ছেলে মনিরুল ইসলাম মনি বাড়ি থেকে ২/৩কি.মি. দূরে পাড়িয়া সীমান্ত এলাকায় বোরো ধান খেতে সেচ দিচ্ছিলেন। ওই সময় ভারতের ১২১ সাতভিটা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাকে ধরে নিয়ে যায়।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক জানান, মনিরুলকে ফেন্সিডিলসহ বিএসএফ সদস্যরা আটক করে।
/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের