মুহুরী নদীর পানি কিছুটা কমেছে, তবে শঙ্কা কাটেনি

ফেনী প্রতিনিধি
২২ জুন ২০২২, ১৬:০৫আপডেট : ২২ জুন ২০২২, ১৬:০৫

ফেনীর মুহুরী নদীর পানি বিপৎসীমার ১.২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ জন্য ফুলগাজী বাজারসহ ওই এলাকার ১০ গ্রামের মানুষের বাড়ি থেকে পানি নেমে গেছে। তবে আবার যেকোনও সময় পানিবন্দি হয়ে পড়ার শঙ্কায় রয়েছেন এলাকাবাসী।

বুধবার  (২২ জুন) দুপুর ১২টায় মুহুরী নদীতে পানিপ্রবাহ ছিল ৫১.৪০ মিটার। বিপৎসীমা ৫২.৬০ মিটারের ১.২০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড-পাউবোর ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, ‘নদীর পানি অনেক কমে এসেছে। আজ দুপুর ১২টায় বিপৎসীমার ১২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি সব সময়। দ্রুত সময়ের মধ্যে বাঁধ মেরামত করা হবে।’

নদীর পাড়ের বাসিন্দারা বলেছেন, ‘নদীর পানি কমায় আমাদের বাড়ি থেকে পানি নেমে গেছে। তবে দুর্ভোগ এখনও কমেনি। তবে গোটা এলাকা কাদাময় রয়েছে। আবার উজান থেকে ধেয়ে আসা ভারতের পানি কখন সবকিছু ডুবিয়ে দেবে তা বলা মুশকিল।’

ফুলগাজী ইউপি চেয়ারম্যান সেলিম বলেন, ‘পানি কমেছে। তবে কতক্ষণ এ অবস্থা থাকে সেটিই দেখার বিষয়। বৃষ্টির পানির চেয়ে উজান থেকে নেমে আসা পানিই তিস্তা নদীর অবস্থার পরিবর্তন করে। তাই বর্ষা এলে নিশ্চিন্তে ঘুমাতে পারি না। কখন সবকিছু ডুবিয়ে নিয়ে যাবে।’

পাউবো ফেনীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী গৌরপদ সূত্রধর বলেন, ‘এ মুহূর্তে কিছু করার নেই। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য একটি প্রকল্প পাস হয়েছে।’

উল্লেখ্য, ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর চারটি স্থানে বেড়িবাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১০ গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি, মাছের ঘের, শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার।

/এমএএ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী