সীতাকুণ্ডে ১৬০০ গ্যাস সিলিন্ডারসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুন ২০২২, ১৫:৫২আপডেট : ২৫ জুন ২০২২, ১৫:৫২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে এক হাজার ছয়শ’ খালি এলপিজি গ্যাস সিলিন্ডারসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার তুলাতুলি এলাকার একটি জ্বালানি তেলের ডিপোতে অভিযান চালিয়ে এসব সিলিন্ডার উদ্ধার করা হয়। ‌শনিবার দুপুরে র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য জানান।  

গ্রেফতার ব্যক্তিরা হলেন– জাহাঙ্গীর আলম (৪২), ইমতিয়াজ উদ্দিন (৩৬) ও জহির হোসেন (৩৪)।

নূরুল আবছার বলেন, ‘সীতাকুণ্ডের তুলাতুলি এলাকার একটি তেলের ডিপোর ভেতর অবৈধ চোরাই গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে রাখা হয়েছিল। সেখানে অভিযান চালিয়ে ওই গ্যাস সিলিন্ডারসহ তিন জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার গ্যাস সিলিন্ডারের আনুমানিক মূল্য প্রায় ৩৪ লাখ টাকা।’

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির খালি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে। কোনও নিয়মনীতির তোয়াক্কা না করে এসব গ্যাস সিলিন্ডার কেটে লোহা হিসেবে রি-রোলিং মিলে বিক্রি করে আসছে। এতে সিলিন্ডার কোম্পানিগুলোর ব্যাপক ক্ষতি হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
মেঘনা ঘাটে ক্যান্টিনে বিস্ফোরণে আরও একজনের মৃত্যু 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক