উদ্বোধনের শুভক্ষণে জন্ম নেওয়া দুই শিশুর নাম রাখা হলো পদ্মা-সেতু

নীলফামারী প্রতিনিধি
২৬ জুন ২০২২, ০১:০৫আপডেট : ২৬ জুন ২০২২, ০৩:৫০

পদ্মা সেতু উদ্বোধনের শুভক্ষণে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া দুই নবজাতকের নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু। 

শনিবার (২৫ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে তাদের জন্ম হয়েছে। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছে।

পদ্মা নামের শিশুটি উপজেলার ছোটরাউতা প্রামের আব্দুল আলিম ও রোজিনা বেগমের মেয়ে। আর সেতু একই উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের সাদিক ইমরান ও আরফানা আক্তার দম্পতির ছেলে।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. তাহমিনা আক্তার বলেন, আজ খুবই ইচ্ছে ছিল বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখার। কিন্তু ওই সময় অপারেশন থিয়েটারে সহকর্মীদের নিয়ে সিজারিয়ান অপারেশন করেছিলাম। ফলে বর্ণাঢ্য অনুষ্ঠানটি দেখতে পারিনি। ওই সময়ে অপারেশন থিয়েটারে দুই নবজাতকের জন্ম হয়েছে। পরে তাদের নাম পদ্মা ও সেতু রাখার প্রস্তাব দিই দুই নবজাতকের পরিবারকে। তারা এতে রাজি হয়। পরে সবাইকে মিষ্টিমুখ করিয়ে দুই শিশুর নাম পদ্মা ও সেতু রাখা হয়।

সেতুর বাবা সাদিক ইমরান (৩০) বলেন, সেতু আমার প্রথম সন্তান। পদ্মা সেতু উদ্বোধনের দিনে জন্ম হওয়ায় তার নাম সেতু রেখেছি। দেশের মানুষের আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতুর নামে সন্তানের নাম রেখে গর্ববোধ করছি।

পদ্মার মা রোজিনা বেগম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও আমাদের পরিবার মেয়ের নাম পদ্মা রাখায় খুবই খুশি হয়েছি। আপনারা দোয়া করবেন, আমার মেয়ে যেন বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে। আজকের দিনটি স্মরণীয় করে রাখতে মেয়ের নাম পদ্মা রেখেছি আমরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী বলেন, পদ্মা সেতু আমাদের জন্য একটি গর্বের ইতিহাস। আজ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেছেন। উদ্বোধনের শুভক্ষণে দুই শিশুর জন্ম হওয়ায় নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু।

 

/এএম/আইএ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী