লেজার শো’তে পদ্মা সেতু নির্মাণের গল্প

মাদারীপুর প্রতিনিধি
২৮ জুন ২০২২, ০৯:৫০আপডেট : ২৮ জুন ২০২২, ০৯:৫৭

লেজার শো’তে ফুটিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু নির্মাণের গল্প। মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট এলাকার এমন আয়োজন ছিল পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে। এ ছাড়া উৎসবে ছিল আতশবাজি। পরে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনে মধ্যরাত পর্যন্ত চলে সংগীতানুষ্ঠান। এ অনুষ্ঠান দেখতে ভিড় করেন হাজার হাজার দর্শক।

সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান চলে। এ সময় সাত মিনিটের লেজার শো শেষে আকাশে ফোটানো হয় রঙবেরঙের আতশবাজি। পরে সংগীত পরিবেশন করেন খুরশীদ আলম, দিলশাদ নাহার কনা, মাহমুদুল হক ইমরানসহ জনপ্রিয় শিল্পীরা।

এর সঙ্গে নৃত্য, নাটক ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। সেতু উদ্বোধনী অনুষ্ঠানের এই আয়োজন দেখতে ভিড় করেন শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ।

অনুষ্ঠান দেখতে ভিড় করেন হাজার হাজার দর্শক জানা যায়, ছয় দিনের জমকালো এই আয়োজন বাস্তবায়ন করতে সরকারের পক্ষ থেকে মাদারীপুর জেলা প্রশাসনকে এক কোটি ৩৯ লাখ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠান চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় এ অনুষ্ঠান উপভোগ করেন জাতীয় সংসদের চিফ হুইপ, স্থানীয় সংসদ সদস্য, সরকারি কর্মকর্তাদের পাশাপাশি হাজার হাজার দর্শক। অনুষ্ঠানে আসা দর্শক মনোজ তালুকদার বলেন, ‘প্রথমবারের মতো এত সুন্দর আয়োজন উপভোগ করছি। পরিবারের সবাই একসঙ্গে এই অনুষ্ঠান শুনতে পেরে আনন্দ লাগছে।’

মিজানুর রহমান নামে একজন বলেন, ‘জনপ্রিয় শিল্পীদের সামনাসামনি দেখে, তাদের গান শুনতে পেরে ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে মধ্যরাত পর্যন্ত এই অনুষ্ঠান উপভোগ করছি।’

আতশবাজি কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা বলেন, ‘প্রথমবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে এমন অনুষ্ঠানে যোগ দিতে পেরে গর্বিত।’

কণ্ঠশিল্পী খুরশীদ আলম বলেন, ‘পদ্মা সেতু দেশের গর্ব। সেই সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইতে পেরে ভালো লাগছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ নিয়ে পদ্মা সেতু নির্মাণ করেছেন, তাকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি তার কাছে অশেষ কৃতজ্ঞতা।’

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, ‘পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে পদ্মাপাড়ের মানুষকে আনন্দ দিতে আমাদের এই আয়োজন। আগামী ৩০ জুন পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম