বঙ্গবন্ধু মহাসড়কে ২৪ ঘণ্টায় ২৪ লাখ টাকা টোল আদায়

ফরিদপুর প্রতিনিধি
০২ জুলাই ২০২২, ১৪:০১আপডেট : ০২ জুলাই ২০২২, ১৪:৩১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে) ২৪ ঘণ্টায় ২৪ লাখ ৪ হাজার ৬শ’ ৪০ টাকা টোল আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এই টাকা আদায় হয়। এ সময় ছোট-বড় ১৫ হাজার ৬শ’ ৫০টি যানবাহন পারাপার হয়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বগাইল টোলপ্লাজার ব্যবস্থাপক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বগাইলে অবস্থিত টোলপ্লাজায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে দেশের প্রথম এক্সপ্রেসওয়ের টোল আদায় শুরু হয়। মোট আটটি বুথে টোল আদায় করা হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুথ আরও বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার সকাল থেকেই টোলপ্লাজায় গাড়ির দীর্ঘ লাইন পড়ে। তবে আজ শনিবার স্বাভাবিক হয়েছে যানবাহন পারাপার।

বগাইল টোলপ্লাজার ব্যবস্থাপক ফারুক হোসেন বলেন, ‘প্রথমদিন শুক্রবার টোলপ্লাজায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। কিন্তু আজ শনিবার যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাতে টোলপ্লাজায় যানবাহন পারাপার সমস্যা না হয় সে কারণে আরও বুথ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আটটি বুথের মধ্যে ঢাকা থেকে আসা যানবাহনের জন্য চারটি এবং ঢাকাগামী যানবাহনের জন্য চারটি চালু রয়েছে। আরও চারটি বুথ চালু করা হবে। এ ছাড়া পুলিয়া ও মালিগ্রামে আরও চারটি বুথ পর্যায়ক্রমে চালু করা হবে।’

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদউদ্দিন আহমেদ জানান, হাইওয়ে থানার সদস্যরা টোল এলাকায় কর্মরত রয়েছেন। যান পারাপার স্বাভাবিক রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরগতি
বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, আটকে আছে গাড়ি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম