ফেনী বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

ফেনী প্রতিনিধি
০২ জুলাই ২০২২, ১৫:১১আপডেট : ০২ জুলাই ২০২২, ১৫:১১

ফেনীর ফুলগাজীতে নেতাকর্মীদের ওপর হামলা এবং ত্রাণ বিতরণে বাধা দেওয়ার অভিযোগে জেলা বিএনপি এক সংবাদ সম্মেলন করেছে। শনিবার (২ জুলাই) দুপুরে শহরের ইসলামপুর রোডে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে এ ঘটনার প্রতিবাদে রবিবার ফেনীর সব উপজেলায় এবং সোমবার জেলাশহরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে জেলা বিএনপি।

সংবাদ সম্মেলন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীম, যুবদলের কেন্দ্রীয় নেতা রফিকুল আলম মজনু, বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় ফুলগাজীতে বিএনপির ত্রাণ বিতরণের প্রস্তুতি সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালান। পরদিন শনিবার সকালে ফুলগাজীতে বিএনপি ত্রাণ বিতরণের কর্মসূচি ঘোষণা করলে স্থানীয় আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি ঘোষণা করে। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

/এমএএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম