পদ্মা সেতুর টোল প্লাজার সামনে মোটরসাইকেল চালকদের মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০২২, ১৭:২১আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৭:২১

পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচলের অনুমতির দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুর বাইকারস নামে একটি সংগঠন। বুধবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন শতাধিক মোটরসাইকেল চালক।

এর আগে মঙ্গলবার দুপুরে সংগঠনটি একই দাবি জানিয়ে শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান বরাবর স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধন থেকে বক্তারা ঈদের আগে পদ্মা সেতুসহ সব মহাসড়কে মোটরসাইকেল চলাচলের অনুমতির দাবি জানান। ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ থাকে। পরিস্থিতি সামাল দিতে মোটরবাইক বন্ধ রাখা হলে যাত্রীদের ভোগান্তি কয়েক গুণ বাড়বে বলে দাবি করেন বাইকাররা। পরীক্ষা-নিরীক্ষা করে বৈধ কাগজপত্র ও লাইসেন্সধারী সবাইকে পদ্মা সেতু ব্যবহারের অনুমতির বিষয়টি বিবেচনায় নিতে সরকারের প্রতি দাবি জানান তারা।

শরীয়তপুর বাইকারস গ্রুপের রোকন উদ্দিন বলেন, ‘আইনের প্রয়োগ করে সঠিকভাবে কাজ করলে কোনও বাইকার অবৈধভাবে সেতুতে উঠতে পারবে না। অন্য জেলায়ও যেতে পারবে না। সঠিকভাবে কঠোর আইন প্রয়োগ করা হোক, পদ্মা ব্রিজ বাইকারদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। আমাদের টাকায় আমাদের সেতু, আমরা কেন বঞ্চিত হবো? এটি আমাদের দাবি।’

তিনি আরও বলেন, ‘পদ্মা সেতুতে বাস-ট্রাকের দুর্ঘটনা হলো, শুধু বাইক কেন নিষিদ্ধ? মাথাব্যথা হলে তো আর মাথা কেটে ফেলা যাবে না। এটা কোনও সমাধান নয়। বাইকের কারণে পরিবহন সেক্টরের ভোগান্তিতে পড়তে হয় না আমাদের। খুব সহজেই যাতায়াত করা যায়। অনেক বাইকারের আয়ের প্রধান উৎস বাইক। ঈদে পদ্মা সেতুতে বাইক চলাচলের সুযোগের পাশাপাশি ট্রাফিক আইন মেনে আন্তজেলা বাইক চলাচলের সুযোগ চাই।’

উল্লেখ্য, পদ্মাসেতুতে ২৬ জুন সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মোটরসাইকেল চালকসহ দুই নিহত হন। এরপর ২৭ জুন ভোর ৬টা থেকে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্দেশে পদ্মা সেতু দিয়ে সব ধরনের মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম