ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় আলাউদ্দিন (৮০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা।
রবিবার (১৭ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, আলাউদ্দিন শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।
তিনি আরও জানান, আইসিইউতে চিকিৎসাধীন চার জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আট জন।
এদিকে, সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১২৩ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। সংক্রমণের শতকরা হার ১৩। জেলায় করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২৭ হাজার ২৩৭ জন, সুস্থ হয়েছেন ২৬ হাজার ৬৯০ জন।









