দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগে জন্ম নেওয়া শিশুটি এখনও হাসপাতালে

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ জুলাই ২০২২, ১৬:০৮আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৬:১২

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে জন্ম নেওয়া সেই নবজাতক মেয়েশিশুটি সুস্থ আছে। ময়মনসিংহ মহানগরীর চরপাড়া এলাকার লাবিব প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছে সে।

আরও খবর: ট্রাকচাপায় গর্ভ থেকে বেরিয়ে আসা নবজাতক আইসিইউতে

সোমবার (১৮ জুলাই) দুপুরে ওই হাসপাতালের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুজ্জামান জানান, নবজাতক শিশুটি হাসপাতালের গাইনি ওয়ার্ডের অন্য মায়েদের দুধ পান করছে। সে স্বাভাবিক রয়েছে। এখন তাকে আর অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে না। অ্যান্টিবায়োটিক কোর্স শেষে এক সপ্তাহ পর শিশুটিকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।

আরও খবর: বসতঘরের সঙ্গেই সমাহিত তারা

এদিকে লাবিব হাসপাতালের পরিচালক মো. শাহজাহান বলেন, ‘হাসপাতালের চিকিৎসক ও নার্সরা সার্বক্ষণিক শিশুটির দেখভাল করছেন। সময়মতো শিশুটিকে অন্য মায়েদের বুকের দুধ পান করানো হচ্ছে। সে বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে।’

নবজাতকের দাদি সুফিয়া বেগম বলেন, ‘ছেলে জাহাঙ্গীর, পুত্রবধূ রত্না ও নাতনির মৃত্যু পরিবারসহ এলাকাবাসী ভুলতে পারছেন না। তারপরও আল্লাহর অশেষ মেহেরবানিতে ছোট্ট নবজাতক শিশুটি বেঁচে থাকায় আমার ছেলের স্মৃতিচিহ্ন রয়ে গেছে। হাসপাতাল থেকে ছুটি দিলেই আমার ছোট্ট নাতনিকে নিয়ে বাড়ি ফিরতে চাই।’

আরও খবর: ট্রাকচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রী-সন্তানের

উল্লেখ্য, গত শনিবার ১৬ জুলাই বেলা আড়াইটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে দরিরামপুর সড়কে ট্রাকচাপায় মারা যান রায়মণি গ্রামের জাহাঙ্গীর, তার স্ত্রী রত্না বেগম এবং তাদের আড়াই বছরের মেয়ে সন্তান। দুর্ঘটনার সময় আট মাসের অন্তঃসত্ত্বা রত্নার গর্ভ থেকে জন্ম নেয় মেয়েটি। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি