মুন্সীগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ট্রাক অচল, ধীরে চলছে যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫২

মুন্সীগঞ্জ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা ব্রিজে ঢাকাগামী মালভার্তি একটি ট্রাক বিকল হয়ে গেলে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। শুক্রবার সকালে ৯টা থেকে প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে রেকার এনে ট্রাকটি সরিয়ে নিলে সকাল সাড়ে ৯টায় মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।
ভবের চর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো কামরুজ্জামান জানান, মহাসড়কে এখন যান চলছে। শুক্রবার এমনিই গাড়ির চাপ বেশি থাকে। এর মধ্যে কিছু সময় যান চলাচল বন্ধ থাকায়, মহাসড়কে চাপের সৃষ্টি হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই গাড়ির চাপ স্বাভাবিক হয়ে আসবে।
মহাসড়কের কুমিল্লা অংশেও গাড়ি আটকে থাকতে দেখা যায়। কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুল ইসলাম  জানান, মহাসড়কে গভীর রাত থেকে কভার্ডভ্যান ও মালবোঝাই ট্রাকসহ বড় যানবাহনের জট ছিল। আর শুক্রবার ব্যক্তিগত গাড়ির চাপও বেশি থাকে। এর মধ্যে সকালে ঘন কুয়াশায় যানবাহন চালাতে হয়েছে সাবধানে।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান