সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ জুলাই ২০২২, ১০:০৩আপডেট : ১৯ জুলাই ২০২২, ১০:০৩

সংবাদ সংগ্রহ করে ফেরার পথে দৈনিক মানবজমিন পত্রিকার নারায়ণগঞ্জের বন্দর প্রতিনিধি নুরুজ্জামান মোল্লার (৪৫) ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অর্ধশতাধিক জনকে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় পুলিশ সোমবার (১৮ জুলাই) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে।

আরও খবর: সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিকের মাথা ফাটানোর অভিযোগ

গ্রেফতার দুজন হলেন– জাঙ্গাল এলাকার জাকির হোসেন মোল্লার ছেলে বাবু মোল্লা (২৬) এবং একই এলাকার শাহজাহান মোল্লার ছেলে শান্ত (৩০)। 

এ ঘটনায় আহত নুরুজ্জামান মোল্লার স্ত্রী আইরিন সুলতানা রুমা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। নামীয় ১৯ জন সহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়।

আসামিরা হলেন– শাজাহান মোল্লা ওরফে সাজা (৫৫), জাকির হোসেন মোল্লা (৬০), কাইয়ুম (৩৫), বাবু মোল্লা (২৬), মো. হৃদয় (২৬), মো. লতিফ (৬৩), মো. জিহাদ (২২), মো. সিফাত (২০), মো. ইমরান (২৮), মো. বকুল (২৫), মাইনুদ্দিন (২৮), মো. ইন্দর আলী (৩০), মো. সোহাগ (২৮), শান্ত (৩০), মো. শাকিল (২৮), মো. রাসেল (৩০), মো. শুভ (২৫), শরীফ (৩০), মো. আক্তার (৩৫) এবং আরও অজ্ঞাত ৩০-৪০ জন।

মামলায় উল্লেখ করা হয়, নুরুজ্জামান মোল্লা একটি অপহরণের ঘটনার সংবাদ সংগ্রহ করে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ১১টা ৩৫ মিনিটে বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকার ব্রিজের সামনে আসলে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে তার পথরোধ করেন। এ সময় শাজাহান মোল্লা ও জাকির হোসেনের নির্দেশে বাকিরা একসঙ্গে হত্যার উদ্দেশ্যে ধারালো দা, ইট, হাতুড়ি ও কাঠ দিয়ে উপর্যুপরি তার ওপরে আঘাত করে। এতে নুরুজ্জামানের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত ও মারাত্মক জখম হয়। এ ছাড়াও তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর এবং তার পকেট থেকে ৫৫ হাজার টাকা কৌশলে চুরি করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মদনপুর আর কে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বন্দর থানার ওসি জানান, এ ঘটনায় মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম