সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিকের মাথা ফাটানোর অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ২২:৪৭আপডেট : ১৭ জুলাই ২০২২, ২২:৪৭

সংবাদ সংগ্রহ করে ফেরার পথে দৈনিক মানবজমিন পত্রিকার নারায়ণগঞ্জের বন্দর প্রতিনিধি নুরুজ্জামান মোল্লার (৪৫) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থান ইট দিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে বন্দর উপজেলার হালুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও আহতের স্বজন এবং স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলছাত্রীকে অপহরণের ঘটনার সংবাদ সংগ্রহ করে ফেরার পথে ইট দিয়ে নুরুজ্জামান মোল্লার মাথা থেঁতলে দেয় অপহরণকারীরা। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মদনপুর আরকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাহবুব বলেন, ‘সকাল ১০টার দিকে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে (১৫) গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে সাত-আট জন যুবক। স্থানীয়দের বাধার মুখে অপহরণের চেষ্টা ব্যর্থ হয়। সংবাদ পেয়ে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ ও বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা ঘটনাস্থলে যান। পুলিশ তাৎক্ষণিক অপহরণে ব্যবহৃত গাড়ি জব্দ ও চালককে আটক করে। সংবাদ সংগ্রহ করে মোটরসাইকেলযোগে ফেরার পথে নুরুজ্জামান মোল্লার ওপর হামলা করে অপহরণকারীরা। এতে তার মাথা ফেটে যায়।’

সাংবাদিক নুরুজ্জামানের স্ত্রী রুমা বেগম বলেন, ‘ইট দিয়ে নুরুজ্জামানের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

আহত নুরুজ্জামানের বরাত দিয়ে স্ত্রী আরও বলেন, ‘হামলাকারীরা ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেনের অনুসারী।’

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এখনও মামলা হয়নি। তবে স্কুলছাত্রী অপহরণচেষ্টার ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলা করেছেন। অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি