পুলিশের ওপর হামলা, আটক ২

নওগাঁ প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ১০:১৫ আপডেট : ২০ জুলাই ২০২২, ১০:৩৫

নওগাঁর মহাদেবপুরে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দুই তরুণকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক দুজন হলেন– উপজেলা সদরের কলেজপাড়া মহল্লার হাসানুজ্জামানের ছেলে ইউসুফ বিশ্বাস মুগ্ধ এবং মধ্য বাজারের প্রদীপ কুমার দেবের ছেলে তনয় কুমার দেব।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, ‘সোমবার দিবাগত ২টার দিকে ১০-১২ জনের একটি দল উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ড্রাগন ক্লাবের সামনে উচ্চশব্দে বক্স বাজিয়ে হৈ-হুল্লোড়, চেঁচামেচি ও উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে। স্থানীয়রা এ ব্যাপারে মহাদেবপুর থানায় অভিযোগ করলে থানার এসআই ফারুক হোসেন ঘটনাস্থলে গিয়ে তরুণদের সাউন্ড বক্স বাজাতে নিষেধ করেন। পাশাপাশি জনবিরক্তি সৃষ্টি না করে তাদের বাড়ি ফিরে যেতে বলেন। কিন্তু তারা পুলিশের নিষেধ অমান্য করে হইচই অব্যাহত রাখে।

‘কিছুক্ষণ পরে আবারও তাদের নিষেধ করলে ইউসুফ বিশ্বাস মুগ্ধ ও তনয় কুমার দেবসহ ১০-১২ জন লাঠি এবং গাছের ডাল দিয়ে দুই পুলিশকে মারপিট করে। খবর পেয়ে থানার এসআই শামিনুল ইসলাম, এসআই জাহিদ হাসানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুই পুলিশকে উদ্ধার করেন। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি জানান, এ ঘটনায় এসআই ফারুক বাদী হয়ে মঙ্গলবার দুপুরে আটক দুই জনসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে সন্ধ্যার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন ধরিয়ে লুটপাট, বিএনপির কয়েকজনের বাড়িতে ভাঙচুর
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
 ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ইরানের কাছে এখনও ২৫০০ ক্ষেপণাস্ত্র বলে মনে করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের ধারণা কত?
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীকে মাইক্রোবাসে তুলে ১৬ লাখ টাকা লুট
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ