উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

মাদারীপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০২২, ১৪:৫৪আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৪:৫৪

মাদারীপুরে সন্ত্রাসীদের হামলায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন মোল্লা (৫৪) গুরুতর আহত হয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, শনিবার (২৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কুলপদ্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জাকির মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকায় লতিফ মোল্লার ছেলে। এ ঘটনার তীব্র নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির মোল্লা জানান, জাকির রাতে বাসায় ফিরছিলেন। পথে ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল হত্যার উদ্দেশ্যে রামদা, চাপাতি নিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। তিনি দৌড়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সরোয়ার হোসেন মোল্লায় বাড়ির সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে সরোয়ার হোসেন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ার প্রথমে তাকে ফরিদপুর ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি জানান, অপরাধীদের ধরার চেষ্টা চলছে।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক