মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত: ক্রসিংয়ের গেটম্যান আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জুলাই ২০২২, ১৮:৫২আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৯:৪৪

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় ওই ক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দিন। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে মীরসরাইয়ের বারতাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে মাইক্রোবাসটি। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।

রেলওয়ে থানার ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গেটম্যান সাদ্দামকে আটক করা হয়েছে। এই দুর্ঘটনার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

আরও পড়ুন: মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি মর্মান্তিক। ঘটনা তদন্তে রেলওয়ের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার আরমান হোসেনকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট এবং বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলীকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট আলাদা দুটি কমিটি গঠন করেছি। আগামী তিন কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রকৃত ঘটনা সুষ্ঠুভাবে তদন্তের জন্য গেটম্যান সাদ্দাম হোসেনকে রেলওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: চমেক হাসপাতালে নিহত ১১ জনের স্বজনদের আর্তনাদ 

জানা গেছে, আর অ্যান্ড জে কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জন শুক্রবার সকাল ৮টায় হাটহাজারীর আমান বাজার থেকে মাইক্রোবাসযোগে খৈয়াছড়া ঝরনায় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে ফেরার পথে দুপুর পৌনে ২টার দিকে বারতাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহত হন আরও পাঁচ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম