নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ আগস্ট ২০২২, ১৭:০৮আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৭:০৮

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর শাহাদাত হোসেন কনক (৩৮) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় নগরীর ডবলমুরিং থানাধীন মহুরিপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত কনক ডবলমুরিং থানাধীন মহুরিপাড়া এলাকার মো. শাহজাহানের ছেলে।

নিহতের বাবা বাংলা ট্রিবিউনকে জানান, কনকের মহুরিপাড়া এলাকায় একটি মুদির দোকান আছে। ৩০ জুলাই রাত ১০টায় দোকান বন্ধ করে বাসার উদ্দেশ্যে বের হলেও আসেনি সে। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। রবিবার ডবলমুরিং থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। সোমবার দুপুরে দোকানের পেছনে একটি পরিত্যক্ত স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ডবলমুরিং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘শাহাদাত হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি