হাসপাতালে নাম রাখা হয়েছিল পদ্মা ও সেতু, বাড়িতে এসে পরিবর্তন

কুমিল্লা প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ১৮:২৭আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৮:২৭

কুমিল্লার বরুড়ায় একসঙ্গে জন্ম নেওয়া দুই শিশুর নাম রাখা হয়েছিল পদ্মা ও সেতু। তবে তাদের নাম পরিবর্তন করে উম্মে হানি আয়েশা ও আরোহী আঁখি রাখা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) তাদের পরিবার থেকে বিষয়টি জানা গেছে।

তাদের মা সাবিকুন নাহার ঝুমুর জানান, গত ২১ জুন জন্ম নেওয়ার পর বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল ওই দুই শিশুর নাম রাখেন পদ্মা ও সেতু। পরে হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়ে বাড়িতে যান তারা। জন্মের ছয় দিন পর (২৭ জুন) ওই দুই শিশুর নাম পরিবর্তন করে উম্মে হানি আয়েশা ও আরোহী আঁখি রাখা হয়।

শিশুদের দাদা শুকুর আলী বলেন, হাসপাতাল থেকে আসার পর আত্মীয়-স্বজনরা ইসলামিক নাম রাখার জন্য বলে আমাদের। পরে তাদের বাবা সোহাগের পছন্দে নাম উম্মে হানি আয়েশা ও আরোহী আঁখি রাখা হয়।

এ বিষয়ে ডা. কামরুল হাসান সোহেল বলেন, শিশু দুটির নাম তাদের পরিবারের লোকজনের সম্মতিতে পদ্মা ও সেতু রাখা হয়। পরে যদি তাদের নাম পরিবর্তন করা হয় তাহলে এটার তাদের পরিবারের বিষয়। তারা হাসপাতাল থেকে যাওয়ার সময় তাদের মোবাইল নম্বর রাখা হয়নি, তাই তাদের সঙ্গে তেমন যোগাযোগ হয়নি।

উল্লেখ্য, গত ২১ জুলাই কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যমজ দুই কন্যা শিশুর জন্ম দেন উপজেলার শশইয়া দক্ষিণ পাড়া ডিলার বাড়ির সৌদি প্রবাসী সোহাগ মিয়ার স্ত্রী সাবিকুন নাহার ঝুমুর। পরে ওই দিনই পরিবারের সম্মতিতে শিশু দুটির নাম পদ্মা ও সেতু রাখেন ওই চিকিৎসক।

জন্ম ও নাম রাখার পর এই দুই শিশুর দেশের সরকারি হাসপাতালগুলোতে আজীবন ফ্রি চিকিৎসা পাবে বলেও জানিয়েছিলেন ডা. কামরুল হাসান সোহেল।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের