বান্দরবানে শিক্ষককে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

বান্দরবান প্রতিনিধি
০৪ আগস্ট ২০২২, ২১:০০আপডেট : ০৪ আগস্ট ২০২২, ২১:০০

বান্দরবানের রুমায় শিক্ষক নুশৈ মং মারমাকে হত্যা মামলায় হ্লাসিং মং মারমা নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বান্দরবানের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবু হানিফ এ আদেশ দেন।

ফাঁসির আদেশপ্রাপ্ত হ্লাসিং মং মারমা রুমার ১ নম্বর পাইন্দু ইউনিয়নের পাইন্দু উজানিপাড়ার ক্যঅং প্রু মারমার ছেলে।

সূত্রে জানা যায়, নিহত শিক্ষক নুশৈ মং মারমা স্থানীয় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি বিভিন্ন সময় স্থানীয় পাড়া কারবারি (পাড়াপ্রধান) ক্যং অং প্রু মারমা ও তার ছেলে হ্লাসিং মং মারমাসহ অন্য ছেলেদের অন্যায় কাজের প্রতিবাদ করতেন। এ কারণে নুশৈ মং মারমার ওপর তারা ক্ষিপ্ত ছিলেন। এরই জের ধরে ২০১৭ সালের ২৬ জুলাই সকাল ১০টায় পার্শ্ববর্তী জুম ক্ষেতে গেলে দেশি অস্ত্র দিয়ে নুশৈ মং মারমাকে তারা হত্যা করে। রাতে স্বামী ঘরে ফিরে না আসায় নুশৈর স্ত্রী ছৌমে মারমা তার ছোট ভাই মংশৈ মারমাকে নিয়ে সন্ধ্যা ৬টায় জুম ক্ষেতে যান। তিনি রাস্তার ঢালুতে স্বামীর মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। এরপর এলাকাবাসী ঘটনাস্থলে এসে নুশৈর কানের নিচে ও গলায় গোলাকার ক্ষতচিহ্ন দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে নিহতের বড় ভাই মংরে অং মারমা বাদী হয়ে রুমা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ হ্লাসিং মং মারমাকে আটক করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল করিম জানান, নুশৈ মং মারমাকে দণ্ডিত হ্লাসিং মং মারমা নিজের তৈরি দেশি গাদা বন্দুক ও বারুদমিশ্রিত ধাতব বল গুলি হিসেবে ব্যবহার করে বাঁ কানের নিচে এবং গলায় তিন বার গুলি করে হত্যা করে। তদন্ত, সাক্ষী ও স্বীকারোক্তি অনুসারে দোষী সাব্যস্ত হওয়ায় হ্লাসিং মং মারমাকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলায় যুবকের ফাঁসি
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মধ্যযুগীয়’ মন্তব্যের প্রতিবাদ গোলাম পরওয়ারের 
আশুলিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম